ইন্টারনেট এক্সপ্লোরার, এক সময়ের জনপ্রিয় ব্রাউজার যা আজ অনেকেরই চোখের বিষ। দিনকে দিন এর জনপ্রিয়তা কমছেই। গত সপ্তাহ ছিল এর জন্য আরও বিপর্যয়পুর্ন। কারন গত সপ্তাহে গুগল দাবী করে ছিল চীনে মানবাধিকার কর্মীদের জিমেইল একাউন্ট হ্যাক করার ক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করা হয়েছে। মাইক্রোসফটও উপায়ন্তর না দেখে সেই দাবি মেনে নিয়ে স্বীকার করেছে সেটা।আর তাদের এই খবর জানার সাথে সাথে জার্মান ও ফ্রান্স সরকার ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে তাদের দেশের জনগনকে। যদিও মাইক্রোসফট বলছে যে এর ত্রুটি এত বেশি নয় যে ব্যবহার করা ছেড়ে দিতে হবে। কিন্তু তারপরও মাইক্রোসফট তথা ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তার এখন চাপের মুখে।হয়ত একদিন আসবে যখন পৃথিবীর সকল ইন্টারনেট ব্যবহারকারী এক্সপ্লোরার এর কাছ থেকে ১০০ হাত দূরে থাকবে।
সুত্রঃ বিডিনিউজ২৪.কম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment